ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬,
মুন্সীগঞ্জ- ৩ আসন

‘ধানের শীষ’ প্রতীক ভোট দিয়ে তারেক জিয়ার হাত শক্তিশালী করুন : কামরুজ্জামান

দৈনিক সবুজ নিশান | মুন্সীগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:২৮ এএম

‘ধানের শীষ’ প্রতীক ভোট দিয়ে তারেক জিয়ার হাত শক্তিশালী করুন : কামরুজ্জামান

মুন্সীগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের নির্বাচনি জনসভায়  বিএনপি মনোনীত ‘ধানের শীষের’ প্রার্থী মো. কামরুজ্জামান রতন বলেন, কোন ব্যক্তি পর্যায়ে নিজেকে বিসর্জন না দিয়ে আপসহীন ভাবে ১৭ বছর যে দলের জন্য নিজেদের আত্মা নিয়োগ করেছেন আপনাদের সেই আবেগের ‘ধানের শীষ’ প্রতীক ভোট দিয়ে মুন্সীগঞ্জ উন্নয়নের বিস্তারে আগামীর দেশ পরিচালনায় তারেক রহমান হাতকে শক্তিশালী করার আহবান জানান।

রবিবার (৮ফেব্রুয়ারি) সন্ধায় প্রাককালে শহরের কৃষি ব্যাংকের সামনে শহর বিএনপির আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,আলোকিত মুন্সীগঞ্জের আলোকিত মানুষের জন্য খেলার মাঠ উন্নয়ন ও সুষ্ঠু সাংষ্কৃতিক চর্চা এগিয়ে নিতে ভুমিকা রাখবো। আলু উৎপাদনের বৃহত্তম জেলা মুন্সীগঞ্জের আলু চাষীদের  উদ্দেশ্যে বলেন, কৃষকরা যাতে দাম পায় সে জন্য আলু বিদেশে রপ্তানী করতে ভুমিকা রাখবেন।  মুন্সীগঞ্জ-৩ আসনের ভোটাররা যাতে যে কোন বাধা হুমকি উপেক্ষা করে  শান্তিপুর্ণ ভাবে ভোট দিতে পারে  সেদিকে স্থানীয় প্রশাসনকে শান্তিপুর্ণ ভোট  গ্রহনের ব্যবস্থা নিতে  আহবান জানান।

শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত মানু’র  সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নেত্রী হেলেন জেরিন খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য আ.ক.ম মোজাম্মেল হক,কেন্দ্রীয় বিএনপি স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ,শহীদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী রহিমা শিকদার,সাবেক পৌর মেয়র এড.মুজিবুর রহমান, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল কাদের প্রমুখ।

এদিকে সমাবেশকে ঘিরে দুপুর ৩টা থেকে সদর ও গজারিয়া উপজেলার ২টি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতে বিশাল সমাবেশে পরিণত হয়।

এমটিআই

দৈনিক সবুজ নিশান

Link copied!