ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬,

বিয়ের পরই চটলেন রাশমিকা, আইনিব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বর্তমান সংবাদ | বিনোদন ডেস্ক    

মার্চ ১৩, ২০২৬, ০৯:০৮ পিএম

বিয়ের পরই চটলেন রাশমিকা, আইনিব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ঢাকা : সদ্যই বিয়ের সব অনুষ্ঠান শেষ করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রীতিভোজের দিন তার স্বামী বিজয় দেবেরাকোন্ডা জানান, কয়েকটা দিন তারা লোকচক্ষুর আড়ালে থাকতে চান।

কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। বিয়ের কয়েক দিনের মধ্যেই অভিনেত্রীর অতীত নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। ছড়িয়ে পড়েছে একটি পুরনো কথোপকথনের রেকর্ড। সেটি সামনে আসতেই রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন রাশমিকা।

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন রাশমিকা। ওই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি।

সেই ছবির কাজের সময়ই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে বাগদানও করেন তারা। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি—২০১৮ সালেই আলাদা হয়ে যান দুজন। এবার সেই পুরনো সম্পর্ক ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। 

ছড়িয়ে পড়া কথোপকথনের রেকর্ডটিকে বিকৃত বলে দাবি করেছেন রাশমিকা।

অভিনেত্রী আরো জানান, গত ২৪ ঘণ্টায় যে রেকর্ডটি ছড়িয়ে পড়েছে তা বিকৃত করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে প্রচার করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রাশমিকা আরো বলেন, এত বছর আমি চুপ করেছিলাম। আমি সব সময় নিজের কাজ করে গিয়েছি এবং সবার মধ্যে ইতিবাচক বার্তা দিয়ে এসেছি।

কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে যাচ্ছে। তাই আর চুপ করে থাকব না। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে অভিনেত্রীকে। তবে সেখানে মুখ আড়াল করেই দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় তাকে।

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!