ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬,

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝুম বৃষ্টি, সঙ্গে শিলা

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৩, ২০২৬, ০৮:৫৯ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝুম বৃষ্টি, সঙ্গে শিলা

ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে হঠাৎ করেই নেমেছে ঝুম বৃষ্টি, সঙ্গে প্রচণ্ড শিলা বৃষ্টি। 

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টির পাশাপাশি অনেক জায়গায় শিলাবৃষ্টি দেখা গেছে। এ ছাড়া দেশের অনেকস্থানে শিলা বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এদিন যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা, শাহবাগ, বাংলামোটর এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

সারাদিন রোজা রাখার পর এই বৃষ্টি জনজীবনে এক পশলা প্রশান্তি বয়ে এনেছে। তাপমাত্রা কিছুটা কমে আসায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে।

এর আগে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)। পূর্বাভাসে বলা হয়, শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!