ঢাকা : প্রথম ওয়ানডেতে নাহিদ রানার বোলিং তোপে ১১৪ রানেই গুটিয়ে গিয়েছিল। সেই পাকিস্তান আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রান করলো।
১০৩ রানের উদ্বোধনী জুটির ওপর করে ৩৯তম ওভারে ৩ উইকেটে ২৩১ রানে পৌছে গিয়েছিল পাকিস্তান। সেই ওভারে সালমান আগার বিতর্কিত রানআউটে ছন্দপতন হয় তাদের। ১০৯ রানের জুটি ভাঙার পর মেহেদী হাসান মিরাজের ওই ওভারে রিজওয়ানও ৪৪ রানে আউট হয়ে যান।
৪২ ওভারে ৫ উইকেটে ২৫২ রানে পৌছানো পাকিস্তানকে আর ২২ রানেই গুটিয়ে দেন রিশাদ হোসেন। ৫৬ রানে ৩ উইকেট নেন তিনি। মিরাজ নিয়েছেন ২টি। আর তিন পেসার- তাসকিন, মোস্তাফিজ, নাহিদ রানা নিয়েছেন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৭.৩ ওভারে ২৭৪ (সাহিবজাদা ৩১, সাদাকাত ৭৫, শামিল ৬, রিজওয়ান ৪৪, সালমান ৬৪, তালাত ৯, সামাদ ১১, ফাহিম ১৪, আফ্রিদি ৩, ওয়াসিম ১, রউফ ২*; তাসকিন ৮-০-৫৯-১, মোস্তাফিজ ৯-০-৫৩-১, নাহিদ ১০-০-৫৯-১, মিরাজ ১০-২-৩৪-২, রিশাদ ৯.৩-০-৫৬-৩, আফিফ ১-০-৮-০)
এমটিআই

আপনার মতামত লিখুন :