ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬,

খামেনির আহত স্ত্রীও মারা গেছেন

বর্তমান সংবাদ | আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৮:২৮ পিএম

খামেনির আহত স্ত্রীও মারা গেছেন

ঢাকা : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তেহ বাগেরজাদেহ মারা গেছেন। তিনি হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রয়টার্স ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানায়।

এর আগে আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূও নিহত হন। আয়াতুল্লাহ আলি খামেনিও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি মারা যান।

এদিকে খামেনি হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়েও হামলা চালিয়েছে।

এমটিআই
 

বর্তমান সংবাদ

Link copied!