ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬,

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে এনএসসিতে তামিম ইকবাল

বর্তমান সংবাদ | ক্রীড়া ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০৬:৪৫ পিএম

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে এনএসসিতে তামিম ইকবাল

ঢাকা :  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) গেছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ রবিবার ঢাকার বেশ কয়েকটি ক্লাব কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এনএসসিতে উপস্থিত হন। অভিযোগের একটি আনুষ্ঠানিক চিঠি জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছেন তারা।বাংলাদেশ সংবাদ

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচনকে স্বচ্ছ নয় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন তামিম ও তার সমর্থকেরা। তাদের দাবি, গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের প্রক্রিয়ায় নানা ধরনের অসঙ্গতি ছিল। বিশেষ করে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিতর্ক থেকেই মূল বিরোধের সূত্রপাত বলে জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি ঢাকার ক্লাব নির্বাচন প্রক্রিয়া ও পোস্টাল ব্যালট ব্যবস্থাপনাতেও তারা অসন্তোষ প্রকাশ করেন।

তামিম পরে সাংবাদিকদের জানান, ‘আজকে আমরা একটা ফরমাল কমপ্লেনই বলতে পারেন এটা করতে আসছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হইলো যে ৭৬ টা ক্লাবের মধ্যে ৫০ টা ক্লাব এ বিষয়ে (নির্বাচন) আপত্তি জানিয়েছে যে এই নির্বাচনটা যে সঠিক ভাবে হয়নি, এটাই তো প্রমাণ ।আসলে ৭৬ টার মধ্যে যদি ৫০ টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে।‘ 

মোহামেডান ক্লাবে নতুন করে পরিচালক নির্বাচিত মাসুদুজ্জামান চান এই অভিযোগের দ্রুত নিষ্পত্তি যাতে ক্রিকেট ফেরে মাঠে, ‘আমরা আসলে এটা এনএসসিতে দিয়েছি আমাদের অভিযোগটা দিয়েছি আমাদের যাবতীয় ঘটনাবলী যা বিগতদিনে ঘটেছে এই সমস্ত জিনিস আমরা জানিয়েছি ,আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে সেইদিকে আর কি, যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই।‘ এই ক্রিকেট সংগঠক মনে করেন দেশে গণতন্ত্র ফিরে আসায় সবকিছু গণতান্ত্রিক ভাবে হবে, ‘ক্রিকেটটা ক্রিকেটের মাঠে করা অনেকদিন যাবত আমরা আসলে ক্রিকেটের মাঠ থেকে দূরে আমরা আসলে ক্রিকেটে ফিরে যেতে চাই যেই কারণে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক এবং এখন বহু বছর পরে আসলে আমরা আশা করি গণতন্ত্র ফিরে এসেছে।’ 

সাবেক বিসিবি পরিচালক সূর্যতরুণ ক্লাবের ফাহিম সিনহা জানান, তারা আবেদন করেছেন স্বাধীন তদন্ত কর্তৃপক্ষের জন্য ‘আমরা আবেদন করেছি একটা ইনডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন বডির জন্য যেখানে আপনার এনএসসির একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে এবং ফরমেশনটা কিভাবে হবে এটা সরকার ডিসাইড করবে, অবশ্যই তদন্ত হলে ওখানে আমাদের উইটনেস নেওয়া হবে আমাদের থেকে আপনার ওই টাইমে আমরা কে কি ফেস করেছি কারণ আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম তো আমি কি কি ফেস করেছি ভিতরে মানে ইন্টার্নালি আপনার কিভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে ওগুলো আমি যেন বলতে পারি’।

তামিম জানান, ‘যেভাবে রাইট ওয়েটা চুজ করে আবেদন করা দরকার, আমরা সেভাবে রাইট ওয়েতেই আবেদন করছি। সাথে এটা মনে রাইখেন যে এটা সব কিছু সেকেন্ডারি। এই ক্লাবগুলো এদের (বর্তমান বিসিবি পর্ষদ) সঙ্গে একমত না বলেই প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ সামনে প্রিমিয়ার লিগ এগুলো কিন্তু অনিশ্চিত হয়ে আছে। কোন খেলা যে হচ্ছে না এই জিনিষটা আমরা ভুলে যাই। তাদেরকে এই উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। হ্যা আপনি ১২টা দল নিয়ে আলাদা ভাবে টুর্নামেন্ট করেছেন, ৮টা দলে ১০০-১৫০ খেলোয়াড়…সেকেন্ড ডিভিশনে করা হয়নি, থার্ড ডিভিশনে করা হয়নি, প্রিমিয়ার লিগে যে অবস্থা যদি না হয় তাহলে কি হবে এসব কিন্তু প্রশ্ন করতে হবে। এগুলা জানতে হবে, উনাদের উত্তর দিতে হবে। আমরা রাইট ওয়েতে যেভাবে প্রসেস মেইন্টেন করা যা করা দরকার, ঐ ওয়েতেই যাচ্ছি।'

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!