ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬,

প্রতিপক্ষের বাড়িতে গুলিবর্ষণ : নারীসহ গুলিবিদ্ধ ১৩, আটক ৩

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

মার্চ ৯, ২০২৬, ০৭:৪৬ পিএম

প্রতিপক্ষের বাড়িতে গুলিবর্ষণ : নারীসহ গুলিবিদ্ধ ১৩, আটক ৩

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।  এবিষয়ে ১১ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় বন্যা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এ ঘটনায়  ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের কাজ থেকে ১টি পিস্তল, ৬১ রাউন্ড গুলি, ১টি একনালা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ, ৯টি গুলির খোসা ও ১টি ওয়াকিটকিসহ উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। 

রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, খোরশেদ খান( ৬০), মোসাম্মৎ কাজল বরগম (৩৫),জয়তুন বেগম (৬০), ফাহিমা বেগম( ৩০),ইভা আক্তার (১৬), নুপুর বেগম (২৪), বন্যা আক্তার (২৭),  মোহাম্মদ আয়ান (৫), মোহাম্মদ দোলন(১২), মো. মুস্তাকিম (৭),  মোহাম্মদ ইদ্রিস খান( ৫৫), মো. আল-আমিন খান( ৩), মিনু আক্তার( ৫৫)। আহতদের মধ্যে বেশ কয়েকজন  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রুদ্রপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খা–এর পক্ষের সঙ্গে মিজানুর রহমানের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খা–এর লোকজন মিজানুর রহমানকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

রাতের তারাবির নামাজের পর মান্নান খা, হারুন খা ও আমিন খাসহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ভাঙচুর চালালে নারীসহ অন্তত ১৩ জন আহত হন। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ও র‍্যাব-১০-এর সিপিসি-২ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। তারা হলেন, মান্নান খান (৬৫), হারুন খান (৮০) ও মহসিন খান (২৯)। এ সময় হারুন খানের কাছ থেকে একটি একনলা বন্দুক জব্দ করা হয়। এছাড়া একটি পিস্তলও জব্দ করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা বলেন, বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় পূর্ব শত্রুতা জের ধরে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় ৩ জনকে যৌথ বাহিনীর মিলে গ্রেপ্তার করা হয়।  বন্যা আক্তার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।  এলাকায় এখন স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।  বাকি আসামিদের গ্রেফতারের অব্যাহত রয়েছে। 

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!