ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬,

এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মার্চ ২, ২০২৬, ০৬:৫৯ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর

ঢাকা : এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা পেতে বিল সাবমিট করতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৪ মার্চের মধ্যে তারিখের সব শিক্ষাপ্রতিষ্ঠানের বিল সাবমিট করতে বলা হয়েছে।

সোমবার ২ মার্চ মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ মার্চ বুধবারের মধ্যে ঈদুল ফিতর-২০২৬ এর উৎসব ভাতার বিল সাবমিট করার জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দিলে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত বোনাসের টাকা পৌঁছানো সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, শুধুমাত্র আইবাস (iBAS++) সিস্টেমে যাচাইকৃত এবং সঠিক তথ্য সংবলিত জনবলের ডাটা বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যেসব শিক্ষক-কর্মচারীর তথ্যে এখনো ভুল রয়েছে, তাদের তথ্য সঠিক হওয়ার পর এবং যথাযথ যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট করার সুযোগ দেওয়া হবে।

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!